
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকনের পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নেতাকর্মীরা।
আজ শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর জাসাসের উদ্যোগে পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালানো হয়।
পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেলের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ওয়ার্ডের সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের প্রয়োজনীয়তা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ নিজাম রুমেল বলেন:
"বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকনকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করতে পৌর জাসাসের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ । এ সময় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচনী প্রচারণায় গোবিন্দগঞ্জ পৌর জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page