
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
উন্নত ঝিনাইদহ বিনির্মাণের লক্ষ্যে জেলা প্রশাসকের সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পরিষদ আইন- ২০০৬, ইউনিয়ন পরিষদের কার্যাবলী, গ্রাম আদালত আইন, নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৬ ও টিআর কাবিখা কর্মসূচি নিয়ে প্রাণবন্ত সেশন পরিচালনা করেন উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব রথীন্দ্র নাথ রায় সহ জেলা প্রশাসকের অন্যান্য নির্বাহীবৃন্দ।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ সকল অংশগ্রহণকারীগণকে তার উদ্যোগের সাথে সহযোগিতা ও তদানুযায়ী কার্যক্রম চালানোর জন্য অনুরোধ করেন। উপস্থিত সদস্যবৃন্দ জেলা প্রশাসক কর্তৃক গৃহিত বিভিন্ন দৃশ্যমান পরিবেশ বান্ধব, মানবিক ও অভিনব কর্মপরিকল্পনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সাথে সাথে সদস্যগণ চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জনগণের সন্তোষজনক সেবা প্রদান, নদীরক্ষা, প্রত্নতত্ত্ব সংরক্ষণ, চাষের জমির উর্বরতা রক্ষা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, সকলকে সাথে নিয়ে যথোপযুক্ত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ঝিনাইদহ জেলাকে তিনি বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে আরও উন্নততর জায়গায় পৌছাতে সক্ষম হবেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page