
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় র্যাব-১৩ এর অভিযানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা ৪৫ মিনিটে পলাশবাড়ী থানাধীন আসমতপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মো. রাশেদুল ইসলাম ওরফে আসিদুল ওরফে রাশেদ (৩২) কে গ্রেফতার করে র্যাব-১৩, সিপিসি-৩।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাহপুর থানায় একাধিক ডাকাতি মামলাসহ মোট ৬টি গ্রেফতারি ওয়ারেন্ট রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় র্যাব-১৩ এর অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page