
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ ফারুক আলম সরকার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণাকালে বলেছেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে আগামী দিনে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দুই উপজেলার মানুষের ভাগ্যোউন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, ধানের শেীষে ভোট দিলে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। তখন দেশের পরিবর্তন ঘটিয়ে মানুষকে নিয়েই কাজ করে যাবে বিএনপি। রোববার বিকালে তিনি নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুম পিতা-মাতার কবর জিয়ারত শেষে উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ধানের শীষের গণসংযোগ শেষে নলছিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি নদী ভাঙ্গন কবলিত এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। এতে আরো বক্তব্য দেন, হাজী মোহাম্মদ আলী, সেলিম আহমেদ তুলিপ, মইন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কোবির রাঙ্গা, মোস্তাক আহমেদ মিলন, ওমর আলী শেখ, আব্দুল মোমিন প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page