
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কর্মরত উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, তার কার্যক্রমে তারা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ও ভুক্তভোগী।
অভিযোগকারীদের দাবি, শিশির চন্দ্র দেবনাথ উগ্র আচরণ করেন এবং কাজের বিল, প্রকল্প অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এ কারণে অনেক ঠিকাদারের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছে বলে জানা গেছে।
এছাড়া তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহল মনে করছে, শুধু বদলি নয়—তার বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগকারীরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page