
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার বিভিন্ন জায়গায় কালোবাজারে সার বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক ডিএপি সার জব্দ করেছে স্থানীয় লোকজন।
শনিবার রাত সোয়া ১০ টার সময় জেলা শহর-সংলগ্ন খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকা থেকে সারসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
পরে খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা সারসহয় পিকআপভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার সময় কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা সারবোঝাই পিকআপভ্যানটির গতিরোধ করেন। পরে তারা কৃষি অফিসে খবর দেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page