মার্শাল হাসান :
গত ১৬ জানুয়ারি ২০২৬ ঢাকার ডি বক্স স্পোর্টস কমপ্লেক্স অনুষ্ঠিত হয় সেকেন্ড উইন্টার কারাতে কম্পিটিশন ২০২৬।প্রতিযোগিতাটি আয়োজন করেন ঢাকা ক্যান্টনমেন্ট সোতোকান কারাতে একাডেমি।

সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কারাতে ফেডারেশন ও বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশন (কিউকাই)।
এতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩১টি ক্লাবের ৪৫০ জন প্রতিযোগীর মধ্যে ঢাকা ক্যান্টঃ সোতোকান কারাতে একাডেমি ১৯ টি স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন ও ১ম রানার্সআপ এবিসি মার্শাল আর্ট, ২য় রানার্সআপ মার্শাল আর্ট ফাউন্ডেশন গৌরব অর্জন করে।

উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ শাহজাদা আলম সেন্সি, বিশেষ অতিথি কর্নেল এনায়েত উল্লাহ খান ও জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন সেন্টু সেন্সি ও জনাব সামশির আলম ভূইয়া সেন্সি, সেন্সি মঈনুল ইসলাম,সেন্সি রকি সহ সবার অক্লান্ত পরিশ্রমে এবং অংশগ্রহণকারী দলের সকল কোচ ও খেলা পরিচালনায় থাকা সকল রেফারি জাজ,অফিসিয়াল, ভলান্টিয়ার, খেলোয়াড়, অবিভাবকেগণের আন্তরিক সহযোগিতায় খেলা পরিচালনা করা

সম্ভব হয়েছে বলে মনে করেন ঢাকা ক্যান্টনমেন্ট সোতোকান কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি আফজাল ইসলাম। সেজন্য সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page