প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
মাড়ুয়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাড়ুয়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম. বজলুল রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাড়ুয়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব মোঃ মাহাবুব রহমান খাঁন।

অনুষ্ঠান শেষে সভাপতির সাক্ষাৎকারে জনাব মাহাবুব রহমান খাঁন বলেন, প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে তাঁর দাদার নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্কুলটি এমপিওভুক্ত হলেও কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, তাঁর চাচা ডক্টর মোঃ আলাউদ্দিন খান এর আর্থিক ও মানবিক উদ্যোগে প্রতিষ্ঠানটির ভিত্তি দৃঢ় হয় এবং শুরু থেকেই তিনি প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।

পাশাপাশি তাঁদের পরিবারসহ আরও অনেক শুভানুধ্যায়ী শারীরিক ও মানসিকভাবে প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে আরেক চাচা লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান কলেজের জন্য একটি সুবৃহৎ ভবন নির্মাণ করেন এবং নিয়মিতভাবে আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।

সভাপতি জানান, ১৩ জুলাই ২০২৫ তারিখে এডহক কমিটির দায়িত্ব গ্রহণের পর তাঁর পরিকল্পনা অনুযায়ী বেশ কিছু জরুরি ও উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে
# ডক্টর আলাউদ্দিন খান ও লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানের অর্থায়নে কলেজের শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত মাসিক বেতন প্রদান।
# দুইজন শিক্ষক ও চারজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জন্য ডক্টর আলাউদ্দিন খান অ্যাওয়ার্ড, লেফটেন্যান্ট জেনারেল হাবিবুর রহমান খান অ্যাওয়ার্ড ও সাবিনা রহমান খান অ্যাওয়ার্ড চালু।
# প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।
# খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রায় ২০০টি পুরস্কার বিতরণ ও ক্রীড়া সামগ্রী সরবরাহ।
# কলেজে হোয়াইট বোর্ড স্থাপন, ইন্টারনেট সংযোগ এবং নিয়মিত বিল পরিশোধের ব্যবস্থা।
# অকেজো কম্পিউটার সচলকরণ।
# শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সাইকেল স্ট্যান্ড নির্মাণ।
# শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ।
# অভিভাবক সমাবেশ ও আপ্যায়নের আয়োজন।
# বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।
এছাড়াও ডক্টর মোঃ আলাউদ্দিন খানের অনুদানে প্রতিষ্ঠিত সুবৃহৎ লিলি খান লাইব্রেরি, ভাষা ক্লাব, বিতর্ক ক্লাবসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে বলে তিনি জানান।
জনাব মাহাবুব রহমান খাঁন বলেন,
“এগুলো আমার পরিকল্পনার খুবই সামান্য অংশ। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও জানান, ডক্টর আলাউদ্দিন খান ও লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানের পাশাপাশি তাঁর সময়কালে সাবিনা রহমান খান দুইটি অ্যাওয়ার্ড প্রদান করেছেন। এছাড়া মনিরুল ইসলাম খান (বাচ্চু) আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। বুলবুল আহমেদ মিলন কলেজের জন্য একটি আলমিরা ও সাইকেল স্ট্যান্ড নির্মাণে এক বান টিন প্রদান করেন এবং মনির ভাই ( চৌগাচা সমতি-ঢাকা) আর্থিক সহায়তা করেছেন। পাশাপাশি অসংখ্য শুভানুধ্যায়ী নানাভাবে প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন।
সবশেষে তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতাকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬