
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা–টাঙ্গাইল সড়কের পাশে মোহাম্মদ আলী প্লাজায় অবস্থিত আবাসিক হোটেল ‘নিউ মুন গেস্ট’ (৩য় তলা)-তে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) ও নন-এফআইআর রেকর্ড করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, জিএমপি কোনাবাড়ী থানার জিডি নম্বর-৭৭৭, তারিখ-১৫ জানুয়ারি ২০২৫ এবং নন-এফআইআর নং-০২, একই তারিখে গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৭৫ ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযুক্তরা হলেন—
১. মোঃ আল আমিন (৩২), পিতা-মৃত আবুল হোসেন, সাং-কালিয়াপাড়া, থানা-নান্দাইল মডেল, জেলা-ময়মনসিংহ।
২. শ্রী জীবন দাস (২০), পিতা-মৃত সুনীল চন্দ্র দাস, সাং-মুনছুরপুর, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা; বর্তমান ঠিকানা—কোনাবাড়ী (নিউ মুন গেস্ট), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর।
৩. মিলন খান (১৯), পিতা-মাহাদেব, সাং-জয়নগর (জয়পুর), থানা-কালিয়া, জেলা-নড়াইল।
৪. শ্রী সবুজ ঠিকাদার (২০), পিতা-মৃত নৃত্য ঠিকাদার, সাং-বড়নাল, থানা-কালিয়া, জেলা-নড়াইল; এ/পি—কোনাবাড়ী (মিরাজ উদ্দিন পানের ঘর), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর।
৫. শ্যামলী সাথী (২৬), পিতা-মৃত জহুরুল ইসলাম, মাতা-লতিফা বেগম, স্বামী-সোহাগ, সাং-মৌগ্রাম, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।
৬. মোছাঃ রানু আক্তার (৩০), পিতা-আঃ খালেক, মাতা-মৃত মর্জিনা বেগম, স্বামী-কামরুজ্জামান, সাং-ঘাসিপাড়া, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর।
৭. মোছাঃ রুমি আক্তার (২৮), পিতা-কাশেম আলী, মাতা-নুরনাহার বেগম, স্বামী-মৃত রবিউল, সাং-ঘাসিপাড়া, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর।
স্থানীয়দের অভিযোগ, ‘নিউ মুন গেস্ট’ আবাসিক হোটেলটিতে এর আগেও একাধিকবার অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এলাকাবাসীর দাবি, হোটেলটির মালিক স্বপন পূর্বে মুরগির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে হঠাৎ করেই তিনি আবাসিক হোটেল ব্যবসায় জড়িয়ে পড়েন এবং ওই হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর ব্যবস্থা না হওয়ায় এমন কর্মকাণ্ড বারবার ঘটছে। সর্বশেষ ঘটনায় পুলিশের অভিযানে জিডি ও নন-এফআইআর রেকর্ড হওয়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page