
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
পুলিশের দাবি, আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page