
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার উত্তর পাশে জাহাঙ্গীর মেম্বারের বাড়ি মোড়ে মিশু গাড়ির সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি উল্টে রাস্তার নিচে পড়ে যায় এবং এক পথচারী গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহত পথচারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় অটোরিকশার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ঠিক দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page