
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি থেকে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ (আটশ পঞ্চাশ) টাকা।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page