
নিজস্ব প্রতিনিধি :
জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, এ অভিযোগে গতকাল সদর উপজেলায় ৩৭ জন, ফুলছড়ি উপজেলায় ২ জন এবং পলাশবাড়ি উপজেলায় ১২ জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, জেলার ৪৩টি কেন্দ্রে মোট ২৭,৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩.৩০ টায় শুরু হয়ে ৪.৩০ টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রের হলরুমে অভিযান চালিয়ে সন্দেহভাজন প্রার্থীদের আটক করেন এবং তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। বেশিরভাগ ডিভাইস তাদের কানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। পরে কর্মকর্তারা আটক প্রার্থীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক প্রার্থীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page