
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শেরপুর জেলা কৃষক দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা কৃষক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম গোল্ডেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন রঞ্জু।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ।
এ সময় জেলা ও উপজেলার বিএনপি ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page