
বদিউজ্জামান-জলঢাকা, নীলফামারী :
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকার।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, রোহান চৌধুরীর মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা এবং একাধিক ত্রুটির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। অপরদিকে আমজাদ হোসেন সরকারের হলফনামায় অসঙ্গতি থাকায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
অন্যদিকে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ আলীকে।
এর ফলে নীলফামারী-৩ আসনে এখন দুইজন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page