
নিজস্ব প্রতিনিধি :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে সদরে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা–১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (বালিকা শাখা) প্রাঙ্গণে বিকাল ৩টা ৩০ মিনিটে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে ঢাকা–১৫ আসনের কাফরুন–মিরপুর এলাকার সর্বস্তরের জনগণ।
এ উপলক্ষে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত থেকে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের সুদৃঢ় ভবিষ্যৎ এবং শান্তি-সমৃদ্ধ বাংলাদেশের জন্য সকলের দোয়া একান্তভাবে কাম্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page