
শাওন আহম্মেদ লেবু :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ভেকু ও চারটি ট্রাক্টরসহ সাতজনকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ।
(৩১ ডিসেম্বর) বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। এতে একজনকে ৭ দিন, পাঁচজনকে ১৫ দিন এবং একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page