
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু’-এর অংশ হিসেবে দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মাওলা এবং
ভরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাউল করিম।
মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন,
“কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ভরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাউল করিমকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মাওলাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page