
নিজস্ব প্রতিনিধি :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে তার কবরের স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় তিনি খালেদা জিয়ার কবর খনন কার্যক্রম ও সার্বিক প্রস্তুতির খোঁজ-খবর নেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে..রাজিউন)।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page