
জন জাগরণ ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক জন জাগরণ পরিবার।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতৃত্ব। গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
পতিত স্বৈরাচার এরশাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে তাঁর আদর্শিক ও আপসহীন অবস্থান, নেতৃত্ব ও লড়াই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিহাসে অনন্য গুরুত্বপূর্ণ অধ্যায় ও অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া পরিবেশ, অবকাঠামো, নারী শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে যে ভূমিকা রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।
দৈনিক জন জাগরণ পরিবারে মরহুমার বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page