প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভালুকায় বিএনপির আনন্দ র্যালি

ভালুকা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ময়মনসিংহ-১১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।

র্যালিতে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ উদ্দিন পাঠান, ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাসান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাজী জিয়াউর রহমান, শ্রমিকদল নেতা আহমেদ আলী কুতুব বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক ঢালী, ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন প্রধান, বিএনপি নেতা রফিকুল ইসলাম দারোগা, হাজী কামাল উদ্দিন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আনন্দ র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্যও এক অবিস্মরণীয় মুহূর্ত। গণতন্ত্রের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে তারেক রহমান অগ্রণী ভূমিকা পালন করবেন বলে দেশবাসী বিশ্বাস করে।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সেই আন্দোলন নতুন গতি পাবে। তারা দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬