
মোঃ আবুল কালাম-ব্রাহ্মণবাড়িয়া :
মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানার পীর কাশিমপুর গ্রামে কবর বাসীর আত্মার মাগফেরাত কামনায় ঐতিহাসিক প্রবাসী ও যুবকদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত পীর কাশিমপুর উত্তরপাড়া মরহুম অবিদ মেম্বারের বাড়ির মাঠ প্রাঙ্গনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আবুল হাসেম সরকারের সভাপতিত্বে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক , সাবেক মুহাদ্দিস ডেসুড্যা হামিদিয়া কামিল মাদরাসা শরীয়তপুর ও ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশনের মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী। প্রধান মেহমান হিসেবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মিডিয়া ব্যক্তিত্ব প্রিন্সিপাল কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা মুন্সিগঞ্জ ও খতিব মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ বি পারা কুমিল্লা মোঃ আবু বক্কর সিদ্দিক সরকার। বিশেষ বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মানসুরুল হক নবী নগরী খতিব পীর কাশিমপুর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ। মাহফিল পরিচালনায় ছিলেন মোহাম্মদ আফজাল হোসেন সরকার সহকারী মৌলবি পীর কাশিমপুর দাহিল মাদ্রাসা এবং মাওলানা খলিলুর রহমান ইমাম হযরত খাদিজাতুল কোবরা জামে মসজিদ পীর কাশিমপুর উত্তরপাড়া।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীর কাশিমপুর উত্তর পাড়ার মোঃ আল-আমিন।
আলোচকগণ ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিক চরিত্র গঠন, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং যুব সমাজকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। মাহফিল শেষে কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ, জাতি সহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাবারক বিতরণ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page