
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-জনতার উদ্যোগে দোয়া ও মোনাজাত শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, মো: জাহাঙ্গীর আলম ডাবলু, নিতাই চন্দ্র, মঞ্জুরুল ইসলাম খট্টু, মো: মিসকাত,সাবেক ছাত্রনেতা ওমর ফারুক, মোস্তাকিম আহমেদ, মাকসুদ রহমান, অয়ন সুলতান, জুলাই যোদ্ধা সাধন মহন্ত, সবুজ হাসান বিপ্লব, শ্রাবন, আরিফ ইফরাদ, আহসান আওয়ালসহ শতাধিক ছাত্র-জনতা অংশ নেয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page