
মার্শাল হাসান :
নতুন প্রজন্মকে মাদক মুক্ত রাখতে ও খেলোয়াড় তৈরি করার জন্য সখিপুরের অন্যতম ক্রীড়া সংগঠন সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন এর উদ্যোগে ২২ ডিসেম্বর ২০২৫ সখিপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় এস.এস.এফ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন সভাপতি জনাব টাইগার নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ আল রনী উপজেলা নির্বাহী অফিসার সখিপুর টাংগাইল,ও প্রশাসক সখিপুর পৌরসভা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান সাবেক সভাপতি সখিপুর বাজার বনিক বহুমুখী সমবায় সমিতি লি.।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. সবুর রেজা, সাংগঠনিক সম্পাদক সখিপুর উপজেলা বি এন পি।
আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক মজনু উপদেষ্টা সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন, জনাব হারুন অর রশীদ উপদেষ্টা সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন, সেলনেট বাংলাদেশ এর সিও সাইফুল আল-নোমান, সাইফুল ইসলাম তালুকদার সাবেক সভাপতি ডিঅমস সখিপুর টাংগাইল সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক লিটন মিয় ও ক্রীড়া সম্পাদক মো:হাবিবুর রহমান ইমন।
এছাড়াও উপস্থিত ছিলেন অনেক গুনী সাংবাদিক ও সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন এর সকল সদস্য ও ক্রীড়া প্রেমী গুনীজন ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে রেনেসাঁ এসোসিয়েশন বড়চওনা ও হেভেন স্টার ক্লাব শালগ্রাম নামে দুটি দল। হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে ২-০ গোলে হেভেন স্টার ক্লাব শালগ্রামপর চ্যাম্পয়ন হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page