
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পূর্ব রূপসা আঞ্চলিক কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম দীন মোহাম্মদ খোকন মোল্লার ২২তম মৃত্যুবার্ষিকী আজ।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম দীন মোহাম্মদ খোকন মোল্লা জীবদ্দশায় শ্রমিকদের অধিকার আদায়ে এবং স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর এই মৃত্যুবার্ষিকীতে শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের তাঁর রুহের মাগফিরাত কামনা ও দোয়া করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page