
জন জাগরণ ডেস্ক :
বাংলাদেশের রাজনীতিতে সব সময়ই জটিল সমীকরণ বিদ্যমান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন গণঅভ্যুত্থান—প্রতিটি ঘটনাই দেশকে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি করেছে। এসব পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে বরাবরই ছিল গণতন্ত্র ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা। কখনো এই সার্বভৌমত্ব চরম ঝুঁকিতে পড়েছে, আবার কখনো তা নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এমন বাস্তবতার মধ্য দিয়েই রাষ্ট্র তার ভবিষ্যৎ পথ নির্ধারণ করেছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক শক্তি হিসেবে সামনে এসেছে। মানুষের আশা-ভরসার জায়গা হিসেবে এই দলগুলোর ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।
রাজনৈতিক বিশ্লেষণ ও বিদ্যমান সমীকরণ অনুযায়ী, এখনো বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবচেয়ে বেশি মানুষের আস্থা বিএনপির ওপর। প্রাপ্ত তথ্যমতে, প্রায় ৮২ শতাংশ মানুষ চান বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসুক। অন্যদিকে ১৩ শতাংশ মানুষ জামায়াতে ইসলামিকে ক্ষমতায় দেখতে আগ্রহী বলে মত দিয়েছেন। এছাড়া ২ শতাংশ মানুষ নতুন কোনো রাজনৈতিক সম্ভাবনা তৈরির পক্ষে মত প্রকাশ করেছেন। বাকি অংশের মানুষের কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট মতামত পাওয়া যায়নি।
এই পরিসংখ্যান অনুযায়ী, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশ্লেষকরা মনে করছেন, এই জনসমর্থন বিএনপির জন্য যেমন একটি বড় সুযোগ, তেমনি একটি বড় দায়িত্বও। তাই দলটিকে অত্যন্ত বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে তার রাজনৈতিক পথচলা নির্ধারণ করতে হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জনগণের এই আস্থাকে কার্যকরভাবে ধরে রাখতে পারলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আরও শক্ত অবস্থানে পৌঁছাতে পারে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page