
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে জমি থেকে আমন ধান তোলা শেষ হতে না হতেই আবাদি জমির মাটি বিক্রির ধুম পড়েছে।
মাটি ব্যবসায়ীরা সহজ, সরল ও অসচেতন কৃষকদের ভুল বুঝিয়ে জমির উপরের অংশ কম দামে কিনে ইটভাটা ও বিভিন্ন ব্যক্তির কাছে বেশি দামে বিক্রি করছে। জমির উপরের স্তরের উর্বর অংশটুকু কেটে নেয়ায় ক্ষতি হচ্ছে কৃষক ও কৃষি ফসল। কমকরে ৪/৫ বছর সেই জমিতে ৫০% ফসল কম উৎপাদন হয়।
বিঃদ্রঃ অদ্যরাতে ১০ নং ঘাগোয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এলাকায় ( বামনীপাড়া) নির্বিঘ্নে অত্রএলাকা ও ট্রাকটর/ ট্রলি/ জামট্রাক ব্যবহ্রত রাস্তার পাশে ঘুমন্ত মানুষদের বিঘ্ন ঘটিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালিয়েছে এসব অনৈতিক কাজ।
মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর ও ট্রলি দিয়ে বানানো অবৈধ যানের চলাচলে ধসে যাচ্ছে গ্রামীণ কাঁচা সড়ক। ব্যাহত হচ্ছে যাতায়াত। ধ্বসে যাওয়া রাস্তায় সৃষ্ট ধুলায় দূষিত হচ্ছে পরিবেশ। সড়ক অবকাঠামো ধ্বংস হওয়ায় গচ্চা যাচ্ছে সরকারের বিপুল অর্থ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page