নিজস্ব প্রতিবেদকঃ
১৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা আজমত আলী খুন হয়েছে। আজ ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার নরসিংদী থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বড় ভাই আব্বাস উদ্দিন মানিকদি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলো৷ আজমত আলী ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার সম্পর্কে জানা যায় মানিকদী ক্যান্টনমেন্ট এলাকায় আব্বাস উদ্দিন ও আজমত আলী চক্র বিগত ১৮ থেকে ২০ বছর যাবত অত্র এলাকায় চাদাবাজী, গুম,জমি দখল, খুন, হত্যাসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। এলাকায় তাকে "কেরু- মাস্তান" হিসেবে পরিচিতি অর্জন করেছিলো।
৫ আগষ্ট ক্ষমতার পট পরিবর্তণের পর আজমত আলী মানিকদী এলাকা থেকে পালিয়ে তার শশুরবাড়ি ভৈরব এলাকায় আত্মগোপনে ছিলো।
স্থানীয় সংবাদ সুত্রে জানা যায় তাকে গুলি করে হত্যা করে কারা যেন নরসিংদী এলাকায় রাস্তার ধারে ফেলে রেখে যায়।
কেরু-মাস্তান আজমত এর মৃত্যুতে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page