
মো. মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ৩নং নৈহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের রবের মোড় সংলগ্ন এলাকায় সাজ্জাদ হোসেন লিপনের সভাপতিত্বে এই অস্থায়ী কার্যালয়টি উদ্বোধন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সার্চ কমিটির ২নং সদস্য দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও সার্চ কমিটির সদস্য কবির শেখ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, "তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যেই এই কার্যালয় স্থাপন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
উদ্বোধন শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজ গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তার দ্রুত সুস্থতা ও মুক্তি আজ সারাদেশের মানুষের প্রত্যাশা। তারা দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুব নেতা মাসুদ মীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আফসার, ইউনুস গাজী, হান্নান মীর, মাসুম বিল্লাহ, আমিন মাহমুদ, আলামিন, আসমান, মোর্শেদ, টিক্কা, সবুজ, বাশার, নাজমুল, সুমন, সুজা, হাসান গাজী, আমিনুল ইসলাম, হাসিব, খোকন ও সোহেল সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page