
নিজস্ব প্রতিনিধি :
জেলায় আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় শহরে পায়রা চত্ত্বরে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সাইদুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলার আমীর এইচএম মোমতাজুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাইদুর রহমান সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page