
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে গাইবান্ধায় সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ (১৪ ডিসেম্বর) রবিবার দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ফিতা কেটে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার মোঃ আমজাদ হোসেন, গাইবান্ধা প্রেসক্লাব(কাচারী বাজার) এর সাধারন সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা সহ অন্যরা।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, লিফলেট বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page