
মুসলিম উদ্দীন-মিরসরাই, চট্টগ্রাম :
আজ প্রেস ব্রিফিং
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা তাহমিদ খান হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি মোঃ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাহমিদ খানের মা জোহরা বেগম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেন।
এর আগে বারইয়ারহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে তাহমিদ খান নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল।
গ্রেপ্তারের বিষয়টি জানাতে আজ শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় জোরারগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ঘটনার বিস্তারিত, গ্রেপ্তারের প্রক্রিয়া এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তথ্য তুলে ধরবেন থানার অফিসার ইনচার্জ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page