
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ ডিসেম্বর ২০২৩) খুলনায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগমুহূর্তে প্রার্থী ও নেতাদের ওপর এমন সশস্ত্র হামলা করে পরাজিত শক্তি দেশে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ব্যাহত করতে চায়। তারা অভিযোগ করেন, গণসংযোগকালে প্রার্থীদের ওপর গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, "এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বিএনপি নির্বাচনের যে যাত্রা শুরু করেছে, সে যাত্রা ব্যাহত করার একটা গভীর চক্রান্ত। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন, তখন যে ঢেউ, যে গণজোয়ার সৃষ্টি হবে, ওদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, শরিফ ওসমান হাদি এবং এরশাদ উল্লাহর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত। আমরা অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।"
প্রধান বক্তা রকিবুল ইসলাম বকুল বলেন, "রক্তচক্ষু উপেক্ষা করে জনগণ রাজপথে নেমেছে। গুলি করে বা হামলা চালিয়ে আন্দোলন দমানো যাবে না। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনব, ইনশা-আল্লাহ।"
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, এস এম শফিকুল আলম মনা (সভাপতি, খুলনা মহানগর বিএনপি), শফিকুল আলম তুহিন (সাধারণ সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ ,জাফরুল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ, আরিফুর রহমান অপু, শামসুজ্জামান চঞ্চল, ইউসুফ হারুন মজনু, আবদুল আজিজ সুমন (আহ্বায়ক, খুলনা মহানগর যুবদল কমিটি), রবিউল ইসলাম রুবেল (সদস্য সচিব, খুলনা মহানগর যুবদল কমিটি) সেচ্চাসেবক দেলের আহ্বায়ক, মিরাজুর রহমান মিরাজ সদস্য সচিব, ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মুন্তাসির আল মামুন,জিয়াউর রহমান জিয়া,রাকিব খান, নাসিম আহমেদ, আসাদুজ্জামান মিঠু, রাজু, সোহেল আহমেদ মুরাদ,রুবেল, আলম, রূপম, রেজাউল, মিলন, হানিফ মৃধা, মাসুম বিল্লাহ সহ খুলনা মহানগর এবংজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগানে স্লোগানে হামলাকারীদের বিচার দাবি করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page