
নিজস্ব প্রতিনিধি :
বিএনপি'র কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) ঢাকার ক্যান্টনমেন্ট থানায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত উঠান বৈঠক স্থগিত করে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানা বিএনপি'র উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলটি আগামীকাল বিকাল ৪ ঘটিকায় মাটিকাটা ফলপট্টি (জেজি হেলথকেয়ার) সম্মুখ থেকে শুরু হবে। মিছিলটি মাটিকাটা বাজার হয়ে ইসিবি চত্বর দিয়ে মানিকদি আমতলা গিয়ে শেষ হবে।
এদিকে, পূর্ব ঘোষিত আগামীকাল শনিবারের ক্যান্টনমেন্ট থানার উঠান বৈঠকটি স্থগিত করা হয়েছে। উঠান বৈঠকের পরবর্তী তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
উক্ত প্রতিবাদ মিছিলে ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি, ইউনিট বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির সম্মানিত আহবায়ক অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন।
ধন্যবাদান্তে বার্তাটি দিয়েছেন যুগ্ন আহবায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাজী মাহবুবুল আলম (নীলু)।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page