
নিজস্ব প্রতিনিধি :
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। আজ দুপুরে বিজয়নগর এলাকায় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেলে তার প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করা হয়। পরে পরিবারের সম্মতিতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page