
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাষ্টার প্যারেড ড্রিলসেডে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন। এসময় তিনি বদলি জনিত বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন, পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ফেরদৌস আহমেদ গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার হিসেবে তিনি একজন দায়িত্বশীল অফিসার। তার সততা,কর্মদক্ষতা প্রশংসনীয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সম্মানিত সহকর্মীরা বিদায়ী অফিসারের সুদীর্ঘ কর্মজীবনের সাফল্য ও অবদান স্মরণ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তা ফেরদৌস আহমেদ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান,তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন,গাইবান্ধা জেলা পুলিশের সাথে কাজ করা তাঁর জন্য ছিল গৌরবের বিষয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page