
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি–এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, জেলা পর্যায়ের মানবাধিকার কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ফুলের শুভেচ্ছার মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নেতা লায়ন আলমগীর চৌধুরী ও লায়ন শফিকুল ইসলাম সাইমন–কে বরণ করে নেন ফেনী জেলার মানবাধিকার কর্মীরা।
এরপর মূল আলোচনা পর্বে বক্তারা মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন—
বর্ণ, ধর্ম, ভাষা, লিঙ্গ, মতাদর্শ—কোনো পার্থক্যই মানুষকে মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। মানবাধিকার সকল মানুষের জন্মগত অধিকার এবং তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
দিবস উপলক্ষে অন্ধ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে মানবিক আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষ পর্বে কেন্দ্রীয় নেতারা দৈনিক ‘জন জাগরণ’ পত্রিকার বিশেষ সংস্করণ উন্মোচন করেন। ফেনী জেলার মানবাধিকার কর্মীদের সুন্দর আয়োজন, শৃঙ্খলা ও আন্তরিকতার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আয়োজকদের মতে, মানবাধিকার সুরক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page