
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
নীলফামারীর জলঢাকার মীরগঞ্জ বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সকাল ০৭:০০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তিনটি সার ও কিটনাশক ব্যবসার এবং চারটি কাপড় ব্যবসার দোকান ছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা— ১. রাজন ইসলাম (সার ও কিটনাশক ব্যবসায়ী) ২. আবুল কাসেম (সার ও কিটনাশক ব্যবসায়ী) ৩. শাজাহান (সার ও কিটনাশক ব্যবসায়ী) ৪. আজিজুল ইসলাম (কাপড় ব্যবসায়ী) ৫. ফুয়াদ আল হাসান (কাপড় ব্যবসায়ী) ৬. ওমর ফারুক (কাপড় ব্যবসায়ী) ৭. জিবু (কাপড় ব্যবসায়ী)
দোকানদাররা জানান, এ ঘটনায় তারা এমন ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন। সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাদের জীবিকা চরম সংকটে পড়েছে। তারা বলেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত জরুরি।
স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, বিস্তারিত তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page