
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনায় আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-(এমআইপিস) প্রকল্পের আওতায় ফরেইন,কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিওর অর্থায়নে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সিএসএস আভা সেন্টার এ সংলাপ অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্যান সমন্বয়ক এসকে.এ. হাসিব এর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সহকারি পুলিশ সুপার (ট্রফিক) ছয়ফুদ্দিন আহমেদ, জেলা হিন্দু ,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাশ,দি হাঙ্গার প্রজেক্ট এর মনিটরিং ইভালোয়েশন ও রিসার্স এন্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার মোঃ সায়েদুল ইসলাম
সভাটি সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ। সংলাপে শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা প্যান এর সমন্বয়ক মোল্ল্যা সাইফুর রহমান। সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা রিজিওনের রিজওনাল কো- অর্ডিনেটর মাসুদুর রহমান।
সংলপের ঘোষণাপত্র পাঠ করেন সাতক্ষীরা সদর পিএফজি এর সদস্য এ্যাড. শেলীনা আক্তার শেলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম,বর্ণ,গোত্র ও সম্প্রাদায়ের মানুষের বসবাস। বাংলাদেশ একটি ধর্মীয় ও জাতীগত সম্প্রীতির দেশ। ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না। কিন্ত বিপথগামী মানুষ ধর্মকে পুজি করে সমাজে বিভেদ সূষ্টি করে, যা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সেজন্য সকল ধর্মের ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। গুজবে কান না দিয়ে সত্য তথ্য জানতে হবে। কেউ যেন গুজব বা উস্কানী না দেয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
সংলাপে অংশগ্রহণকারীগণ ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
সবশেষে আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত সকল অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন। সংলাপে খুলনা অঞ্চলের তিনটি জেলার নয়টি উপজেলা বটিয়াঘাটা, রূপসা, ডুমুরিয়া, সাতক্ষীরা সদর, কালিগঞ্জ, বাগেরহাট সদর, ফকিরহাট, শরণখোলা ও মংলা উপজেলার পিএফজি এবং ওয়াইপিএজি সদস্য, ইয়ুথ এনডিং হাঙ্গার এর সদস্য বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা,সাংবাদিক,সুশিল সমাজের প্রতিনিধিগণ ও দি হাঙ্গার প্রজেক্টএর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page