
শাওন আহম্মেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি :
নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ইয়াবা ট্যাবলেট এবং একটি এলিয়েন প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন ও এএসআই নির্মল কুমারের একটি টিম অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন নাটোরের লালপুর উপজেলার রফিকুল ইসলাম (৪৮) এবং বাগাতিপাড়া উপজেলার সুরুজ আলী (৩১)। মাদকবিরোধী অভিযানে সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছেন ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, নাগেশ্বরী মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page