
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ (৮ ডিসেম্বর) মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে জেলা পৌর শহরের শহিদ মিনারে এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগীতায় গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়্যুম, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক রিক্তু প্রসাদ, সমাজকর্মী দেবাশীষ দাস দেবু, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক সালসাবিন তালুকদার।
বিতর্ক প্রতিযোগীতায় গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ ও বিপক্ষ দল হিসেবে ৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। পক্ষের ৩ জন হলেন, আরিফ মিয়া, জিৎ সরকার, তাবাচ্ছুম আক্তার নিম্মি ও বিপক্ষের ৩ জন হলেন মোছাঃ মনজিলা, মোত্তাসিম বিল্লাহ, মোছাঃ সোহানা ।
অনুষ্ঠানটির মুল বিষয় ছিল ডিজিটাল সহিংসতা প্রতিরোধে পরিবার নয় সমাজই প্রধান ভুমিকা রাখতে পারে। ঘন্টাব্যাপী বিতর্ক প্রতিযোগীতায় বিপক্ষ দল জয়লাভ করে এবং সেই সাথে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন মোছাঃ তাবাচ্ছুম আক্তার নিম্মি। শেষে বিজয়ী দল কে মেডেল, সার্টিফেট, বই ও ক্রেষ্ট প্রদান করা হয়। পাশাপাশি বির্তক প্রতিযোগীতায় হেরে যাওয়া দলকে শান্তনামুলক পুরস্কার হিসেবে সার্টিফিকেট, বই ও ক্রেষ্ট প্রদান করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page