
জন জাগরণ ডেস্ক :
ঢাকা–১৫ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা শফিকুল ইসলাম খান মিল্টনের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক জনজাগরণ পত্রিকা পরিবার।
দৈনিক জনজাগরণ-এর প্রকাশক ও সম্পাদক, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ শিহাব উদ্দিন শুভেচ্ছা বার্তায় মিল্টনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক অগ্রগতি কামনা করেন। তিনি বলেন—শফিকুল ইসলাম খান মিল্টন একজন কর্মীবান্ধব, নেতৃত্বগুণে সমৃদ্ধ ও গ্রহণযোগ্য জননেতা; ঢাকা–১৫-এর জনস্বার্থে তার ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত।
জন্মদিন উপলক্ষে মিল্টনের প্রতি শুভেচ্ছা জানালেও তিনি নিজে জানান যে—
বর্তমান জাতীয় পরিস্থিতিতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তিনি জন্মদিনকে কোনো উৎসব বা উদযাপনের দিন হিসেবে পালন করতে চান না।
তিনি মনে করেন, নেত্রীর সম্পূর্ণ সুস্থতার আগ পর্যন্ত ব্যক্তিগত কোনো অনুষ্ঠান বা উদযাপনের চেয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা ও দোয়া-প্রার্থনায় অংশ নেওয়াই এখন সবচেয়ে জরুরি।
এ উপলক্ষে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানালেও—মিল্টন সবার প্রতি আহ্বান জানান যেন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখেন।
জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা না রাখার তার এই সিদ্ধান্ত নেতাকর্মীদের চোখে দায়িত্বশীলতা এবং দলের প্রতি গভীর আনুগত্যের প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page