
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা-১৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী নেতা এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, নিবেদিতপ্রাণ নেতৃত্ব, তৃণমূলের আস্থা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতিতেই এই মনোনয়ন এসেছে বলে মন্তব্য করেছেন উত্তরা পশ্চিম থানার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হুদা মিঠু।
তিনি বলেন,
“এই মনোনয়ন কোনো তদবিরের ফল নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাইকমান্ড সকল দিক বিচার-বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন দলের শৃঙ্খলা ও ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আজমল হুদা মিঠু আরও বলেন,
“এখনো কিছু মানুষ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন—যা প্রমাণ করে তাদের কাছে দলের আদর্শের চেয়ে ব্যক্তিগত মনোবাসনাই বড়। আবেগ বা বাহ্যিক ভালোলাগা দিয়ে দল পরিচালিত হয় না; দল চলে নিয়ম, বাস্তবতা ও নেতৃত্বের দূরদর্শী সিদ্ধান্ত অনুযায়ী।”
তিনি স্পষ্টভাবে জানান, ঢাকা-১৮ আসনে বিএনপি ইতোমধ্যেই তার যোগ্য প্রার্থী নির্বাচন করেছে। তাই বিভক্তির কোনো সুযোগ নেই।
“আমি সব নেতাকর্মীদের আহ্বান জানাই—সব ভেদাভেদ ভুলে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে অবিলম্বে ঐক্যবদ্ধ হোন। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন একমাত্র কর্তব্য।”
তিনি আরও উল্লেখ করেন,
“আমাদের মূল লক্ষ্য এক—এই সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করা। তাই সিদ্ধান্ত নিন—দলের পথেই থাকবেন, নাকি ব্যক্তিগত খেয়াল-খুশিকে বড় করবেন।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page