
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। এতে জুবায়ের আহমেদকে আহ্বায়ক,
মাহমুদুল হাসান সৌরভকে সদস্য সচিব এবং আল-শাহাদৎ জামান জিকোকে মুখ্য সংগঠক করে আগামী এক বছরের জন্য ৪০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কমিটির আহ্বায়ক জুবায়ের আহমেদ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রবিবার সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আপেল মিয়া, মহীউদ্দিন মোহাম্মদ আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার পারভেজ আহম্মেদ, জগন্নাথ কুমার ও আনিসুর রহমান মেম্বার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ফরহাদ হোসেন, যুগ্ম সদস্যসচিব রুহুল আমিন, শাহ জালাল মিয়া, রিয়াদুল হাসান জিহাদ, মিথিলেস কুমার সরকার, তারিফুল ইসলাম, মানিক মিয়া ও আনারুর হক মেম্বার।
এ ছাড়া সংগঠক পদে রয়েছেন- সিনিয়র সংগঠক আতিক শাহরিয়ার শান্ত; সংগঠক হযরত বেলাল, আবুল কালাম আজাদ, শামসুল আলম জিহাদ, অনুপ কুমার দাস, শেখ লাল চাঁন, আবু রায়হান, নাজমুল আরেফিন নিশাদ, আনোয়ারুল ইসলাম, ইসতিয়াক আহম্মেদ, মহব্বত আলী, মাশরুর রহমান, এএসএম সায়েম, মির্জা হাসান, শরিফ আকন্দ, শামিম আহমেদ, আব্দুল লতিফ আকন্দ, সাগর মিয়া, সজিব হাসান, মামুন মিয়া, আনারুল হক ও শাহিন আলম।
নবগঠিত কমিটির আহ্বায়ক জুবায়ের আহমেদ বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে পালন করব। গাইবান্ধায় সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page