
সুজা মিয়া-গাইবান্ধা :
আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের অভিভাবক, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদ আল হাসান স্যারকে পদোন্নতিজনিত কারণে বিদায় জানাতে হচ্ছে।
ডিজিটাল সেন্টারের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে স্যারের প্রত্যক্ষ অধীনে দীর্ঘ সময় কাজ করার সুযোগ পেয়েছি। স্যারের কাছ থেকে যে অকৃত্রিম আদর, স্নেহ ও কর্মজীবনের মূল্যবান শিক্ষা লাভ করেছি, তা সত্যিই অনস্বীকার্য।
স্যারের চলে যাওয়া আমাদের কাছে যেন মাথার উপর থেকে ছায়া দেওয়া একটি বটগাছ সরে যাওয়ার মতো। তার দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমাদের কর্মক্ষেত্রে সবসময় সাহস জুগিয়েছে।
স্যার, আপনার ভবিষ্যৎ কর্মজীবন যেন আরও গৌরবোজ্জ্বল হয়, সেই কামনা করি। যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।
দোয়া করবেন স্যার, আমরাও যেন আপনার দেখানো পথে এগিয়ে যেতে পারি। আপনার সাফল্য কামনা করি।
আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতাসহ, বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page