
নিজস্ব প্রতিনিধি :
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আলম চঞ্চল, সাবেক ছাত্রনেতা এ. এস. এম. শাহরিয়ার হাসান বাবুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠেনর নেতারা।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে গত ১৪ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হলেও বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
ইতিমধ্যে তাঁকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তাঁর বড় পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিদেশে উন্নত চিকিৎসার ব্যাপারে জাহিদ হোসেন বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তাঁর শারীরিক অবস্থার ওপর।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page