
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
আজ বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর থেকে গাইবান্ধা অভিমুখে আসার পথে মোটরসাইকেল আরোহী নাজিম মিয়া (৩০)—এর মোটরসাইকেলের সঙ্গে গাইবান্ধা-সাদুল্লাপুরগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিরকে মৃত ঘোষণা করেন। নিহত নাজির মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার পাকুরতলা গ্রামের কামালের পাড়ায়। তিনি কয়েক বছর ধরে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে সরে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page