
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশে দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে। দল-মত–নির্বিশেষে সর্বস্তরের মানুষই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
৫ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর শেরপুর শহরের কসবা তালুকদার বাড়ি জামে মসজিদে শেরপুর জেলা প্রস্তাবিত জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা জাসাসের প্রস্তাবিত আহ্বায়ক রেজাউল ইসলাম রাজু। দোয়া পরিচালনা করেন তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মো. বেলায়েত হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাসাসের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলামসহ জাসাসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ।
বক্তব্যে রেজাউল ইসলাম রাজু বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এই জাতির আশা-ভরসার প্রতীক। তার সুস্থতা মানেই দেশের গণতন্ত্রের শক্তি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশ পরিচালনায় আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
তিনি আরও বলেন,
“বেগম জিয়া বাংলাদেশের আপামর মানুষের হৃদয়ে বাস করেন। আমরা তার সুস্থতার জন্য প্রতিনিয়ত দোয়া করছি। ইনশাআল্লাহ তিনি অতি দ্রুত আরোগ্য লাভ করবেন।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য নিয়মিত দোয়া করার আহ্বান জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page