
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাইবান্ধার সাঘাটায় সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে বোনারপাড়া কমপ্লেক্স মিলনায়তনে এ দোয়ায় অংশ নেন, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুন্নবী রাশেদ, দৈনিক সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান টিপু, দৈনিক মানবজমিন প্রতিনিধি সোলায়মান আলী, এন টিভির অনলাইন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ফিলিপ্স, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আরিফুর রহমান লিটু, দৈনিক কালবেলার প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, দৈনিক মুক্ত সকল পত্রিকার প্রতিনিধি আসাদ খন্দকার, বাংলা টিভির প্রতিনিধি জাহিদ খন্দকার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সোহাগ খন্দকার, দৈনিক সকালের বাণী পত্রিকা প্রতিনিধি সদরুল আনাম সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page