
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি (সংশোধিত)-এর যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন এস.এম মনিরুজ্জামান সবুজ। মঙ্গলবার দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণবশত তিনি এই পদে আর দায়িত্ব পালন করতে আগ্রহী নন। একই সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সবুজের পদত্যাগের ফলে এনসিপি গাইবান্ধা জেলা কমিটিতে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রয়োজন দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page